28 Dec বোধ কি?
এই বোধ সম্পর্কে এক কথায় বলা যেতেই পারে প্রতিটি মানুষের অন্তরে থাকা মানবিকতা, সেটিই বোধ। তবে এই শক্তি সকলের যে একই সময় জাগ্রত হয় তা একেবারেই বলা সম্ভব নয়। কারণ আমার মতে বোধ তবেই জাগ্রত হবে যখন মানুষ মানবিক হয়ে উঠবে, যখন নিজের অন্তরে সেই অনন্তরুপিনী শক্তিকে জাগিয়ে তুলতে পারবে এবং সেই শক্তি জেগে উঠলে যিনি তাঁর মানবিক চেতনা দিয়ে তাকে নিয়ন্ত্রণ করতে পারবেন তবেই সেই মানুষের বোধের প্রকাশ ঘটবে।
এবার বোধ অনেক ধরনের হতে পারে। মানবিক চেতনায় বোধের প্রকাশ হলেও যে সমস্ত মানুষ মানবিক চেতনাকে ভাবের মধ্যদিয়ে প্রকাশ ঘটাবেন সেটিও বোধ, তবে তার নাম ভাববোধ। আর এই বোধ কি শুধু মানুষের? হ্যাঁ, কারণ মানব ভিন্ন কলিতে কেউই কর্ম করে না। কীট, পতঙ্গ, দানব থেকে শুরু করে পশু-পক্ষী, এমনকি দেবতারাও কোনরূপ কর্মে লিপ্ত নন, তাঁরা কেবলমাত্র ফল ভোগ করেন মাত্র। তাই মনুষ্য জন্মেই এই বোধের প্রকাশ ঘটানো সম্ভব, আর সেই প্রকাশ যদি সঠিক হয় তবেই ফল সঠিক পাওয়া যাবে।
এবার এই বোধের প্রকাশেই দেবত্বে উন্নীত হওয়া সম্ভব। কিন্তু কি করে? এর সহজ উত্তর হল, প্রতিটি মানুষের মধ্যেই ঈশ্বর রয়েছেন, কিন্তু সকলে কি তাঁর উপস্থিতি বুঝতে পারেন? কিংবা সকলেই কি সেই ঈশ্বরকে নিজের অন্তরে জাগাতে পারেন? না, যদি সবাই নিজের সাত চক্রকে জাগ্রত করতে পারতেন তাহলে এত জায়গায় ছুটতে হতো সবাইকে? তাই তাদের মধ্যেই ঈশ্বর জেগে থাকেন যাদের মানবিক বোধের উদয় হয়েছে। তবে বর্তমান সময়ে এই বোধের খুব অভাব দেখা দিচ্ছে, সবাই মনে করছেন যে আমার মধ্যেই সেই ভাবের উদয় হয়েছে। কিন্তু কি করে বুঝবেন আপনার বোধের প্রকাশ হয়েছে? যখন দেখবেন সকলের জন্য আপনার অন্তরে কাদঁছে, আর্ত মানুষকে দেখে আপনার মনে হচ্ছে যে এই তো আমার ভগবান, একেই আমার সাধ্যমত সেবা করি, যখন দেখবেন এই জগতের প্রতিটি রন্ধ্রে আপনি আপনার ইষ্টের দর্শন পাচ্ছেন, তবেই জাগবে আপনার বোধ, আপনার চেতনা দেবত্বে উঠবেন।
বোধ মানুষের জীবনে খুব দরকার, কোনকিছুর ভেদে সেই জিনিস আর জাগে না। সে ধর্মীয় ভেদ হোক কিংবা সাংস্কৃতিক, আবার সেই ভেদ রাজনৈতিক/ সামাজিকও হতে পারে। প্রতিটি জীবের অন্তরে তিনি আছেন, সে সুপ্ত ভাবে থাকুক কিংবা জাগ্রত ভাবে, এটা মেনেই কাছে টানতে পারলেই বোধ জাগবে, জাগবেন আপনি।
এবার আসি বোধের স্থান দেহে কোথায়? উত্তর, আত্মায়। এই আত্মা অবিনশ্বর, যার ব্যাপ্তি অসীম, যিনি কোনো জাগতিক বস্তুতে সন্তুষ্ট নন শ্রী আত্মায় থাকে বোধ। তাহলে এক জাগানোর উপায় কি? অনন্ত কোটি ব্রহ্মাণ্ডের নায়িকা যিনি, যিনি সৃষ্টি-স্থিতি- সংহারিণী শক্তি, তাঁর সঠিক পরিচর্যা হলেই আত্মায় বোধ জন্মাবে। আপনারা সকলে সেই বোধ কে নিজের মধ্যে জাগানোর চেষ্টা করুন, তবেই সঠিক মুক্তির পথ পাবেন।
~ সোমানন্দ নাথ
Translated in English :
What Is Bodh (Awakened Awareness)?
— Somananda Nath
In simple terms, bodh is the humanity that lives within every person. Yet it cannot be said that this awareness awakens in everyone at the same time. In my understanding, bodh truly awakens only when a person becomes deeply human—when one is able to awaken the infinite inner power that resides within the heart, and then guide that power through human compassion and consciousness. Only then does bodh find its true expression.
Bodh itself can take many forms. When awareness expresses itself through human consciousness, that is bodh. When it flows through emotion, sensitivity, and feeling, it becomes bhav-bodh—awareness expressed through devotion and feeling. And is this bodh limited only to human beings? Yes. Because in this age, only humans perform conscious action. From insects and animals to spirits and even gods, all merely experience the results of past actions—they do not actively create karma. Only through human birth can bodh truly manifest, and only when it manifests correctly does it yield the right outcome.
It is through this awakened bodh that one can rise toward divinity. But how does that happen? The answer is simple: God resides within every human being. But does everyone recognize that presence? Can everyone awaken the Divine within? No. If that were so, people would not have to run from place to place searching. The Divine awakens only in those whose human awareness has matured. Sadly, in present times, bodh is rare. Many believe they have attained it—but how will you know if your bodh has truly awakened?
You will know when your heart aches for everyone; when, upon seeing a suffering person, you feel, “Here is my God—let me serve them to the best of my ability.” When you begin to perceive your chosen deity in every pore of this world, then bodh awakens, and consciousness begins its ascent toward divinity.
Bodh is essential in human life, and it does not arise through division—whether religious, cultural, political, or social. The Divine lives within every being, whether dormant or awake. When you can accept this truth and draw others close with this understanding, bodh awakens—and so do you.
So where does bodh reside within the body? The answer is the soul. The soul is imperishable, infinite in its reach, and not satisfied by worldly objects. Bodh lives within this sacred soul. And how can it be awakened? Through sincere devotion and right care of the Supreme Power—the One who governs creation, preservation, and dissolution across countless universes. When you honor that Power correctly, bodh is born within the soul.
May you all strive to awaken this bodh within yourselves—only then will the true path to liberation unfold.