28 Dec হিন্দু কে?
আপনি বলবেন আমরা সনাতনী, আমরা এক জাতি। কিন্তু আমি বলব এ আপনার একদম ভুল ধারণা। হিন্দু কোনো জাতি নয়, হিন্দু কোনো ধর্ম নয়, হিন্দু হল এই ভারতের অখণ্ডতা, যা রক্ষা এবং রক্ষণাবেক্ষণ করার দায়িত্ব আমাদের। ঐতিহ্য এবং প্রগতিশীলতা হিন্দুদের মূল বক্তব্য। হিন্দু কেন সনাতনী বলেন জানেন? আমরা আদিকাল থেকে রয়েছি তাই? না, এও সঠিক জানেন না আপনি। এই সনাতন কথার অর্থ হল নিয়মানুবর্তিতায় সঠিক কর্মের অনুশীলন, তাই আমরা সনাতনী।
বর্তমানে আমরা কেন এত বিচ্ছিন্ন জানেন? বোঝার চেষ্টা করেছেন? না, করেননি। আমরা আমাদের মূল শিকড়কেই ধরতে পারিনি, কয়েকটি আগাছাসম বক্তব্যকে শুনে হেসে উড়িয়ে দিয়েছি তাই আমরা এত বিচ্ছিন্ন। এযুগে দাঁড়িয়ে হিন্দুদের সবচেয়ে বেশি এক হওয়ার প্রয়োজন ছিল, কিন্তু হতে পেরেছি কি? না, পারিনি। তবে এক হওয়ার এক আদি মন্ত্র শিখিয়ে দি আপনাদের। সেটি হল, ব্রহ্মের উপাসনা করুন, আর সেখানেই ইষ্টদেব দেবীর দর্শন করুন তবেই এক হতে পারবেন।
মানুষের অন্তরেই তিনি রয়েছেন যে, তাঁকে বাইরে খুঁজে লাভ কি? আমাদের এই দেহেই ডাকিনী, যোগিনী, লাকিনি, কাকিনী, শাকিনি সহ সব যোগিনী ভৈরবদের অবস্থান রয়েছে, তাহলে বাইরে খুঁজে লাভ কি? হিন্দুদের এই মুহূর্তে অখণ্ড ভারত গড়ার ডাক দিতে হবে, যে ভারতে আমরা শৃঙ্খলাবদ্ধ হয়ে নিজ ধর্মের পালন করতে পারি, তবেই আমরা হিন্দু, নচেৎ নয়।
~ সোমানন্দ নাথ
Read in English
You may say, “We are Sanatanis, we are one people.”
But I would say—this is a fundamental misunderstanding.
A Hindu is not a race.
A Hindu is not merely a religion.
Hinduism is the very wholeness of India—its civilizational continuity. And it is our responsibility to protect and preserve that unity. Tradition and progress together form the core philosophy of being Hindu.
Do you know why Hindus call themselves Sanatani?
Is it because we have existed since ancient times? No—that is not entirely correct.
The true meaning of Sanatan lies in the disciplined practice of righteous action, in living by cosmic order and ethical conduct. That is why we are Sanatanis.
Why are we so divided today—have you ever truly reflected on it?
No, we haven’t.
We failed to hold firmly to our roots. We dismissed deep truths as mere weeds of thought, laughing them away—and that is why we stand fragmented today.
This age demanded unity among Hindus more than ever.
Did we rise to that call?
No, we did not.
Yet there is an ancient mantra for unity, and I will share it with you:
Worship the Supreme Brahman, and within that realization, behold your chosen deity. Only then can true unity arise.
He already resides within the human heart—what is the use of searching outside?
Within this very body dwell the Dakini, Yogini, Lakini, Kakini, Shakini, along with all Yoginis and Bhairavas. When everything exists within us, why look elsewhere?
At this moment in history, Hindus must call for an undivided India—
an India where we can live with discipline and freely practice our own dharma.
Only then are we truly Hindus.
Anything less, we are not.