15 Feb সংক্ষিপ্ত পরিসরে শুরু হল “আত্মশুদ্ধি”
গুরুদেবের থেকে শুনতাম পারমার্থিক শান্তি পেতে কলিযুগের মানুষ ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সঠিক কোথায় গেলে সেই শান্তি মিলবে তা বহু লোকই জানেন না। তাই আমার শ্রীনাথ বলতেন, সুরের মূর্ছনায় তাঁদের অন্তরকে শান্তি দাও। কারণ, সাধন করার সহজ পথ হল সুর, শব্দ’ই ব্রহ্ম। সুরের সাধনাতেই তিনি আছেন, এবং তিনি আজীবন থেকে যান সাধকের মধ্যে। এমনকি সাধক শ্রীমৎ বাসুদেব পরমহংসও সেই সুরকেই আশ্রয় করে সকলের মধ্যে জাগিয়েছিলেন সেই পারমার্থিক শান্তি এবং সঠিক চৈতন্য।
ছোট থেকেই যখন বিভিন্ন গুণী মানুষের সানিধ্য পেয়েছি (কিংবদন্তি সুরকার শ্রী জটিলেশ্বর মুখোপাধ্যায়, সুরকার সুপ্রকাশ চাকি, আচার্য জয়ন্ত সরকার, পণ্ডিত শ্যামল লাহিড়ী এবং পণ্ডিত শ্যামল ঘোষ), তাঁরা সকলেই এমন অমৃত সুধা দিয়েছেন যা আমি আজও পান করে চলেছি। হঠাৎ বাসুদেব বাবার স্নেহধন্য কন্যা মা আমাকে বলেন, “একবার দেখুন তো কিছু মানুষের সবকিছু থাকতেও তাদের কিছুই যেন নেই। অর্থ, সম্পদ, জাগতিক সুখ সবই রয়েছে কিন্তু তবুও মনে সেই শান্তি পায়না তারা। তাদের জন্য কি কিছু করা সম্ভব?” উত্তরে জানাই, সেই সমস্ত ভক্তদের চাই “আত্ম শুদ্ধিকরণ”, দৈবিক ঘটনাবলীর আলোচনা এবং সুরের মূর্ছনা সবমিলিয়ে তারা কিছুক্ষণের জন্য হলেও সেই শান্তি পাবেন এবং সেই শান্তি তাদের বহুদিন স্থায়ী হবে। শুরু করলাম “আত্মশুদ্ধি”।
গতকাল সন্ধ্যায় ছিল সেই উদ্যোগের প্রথম দিন। খুবই সংক্ষিপ্ত আকারে শুরু হলেও আমার বিশ্বাস একদিন এটি মহীরুহ আকার ধারণ করবে। গুরু বন্দনা দিয়ে শুরু হল গতকালের উদ্যোগ, তারপর মানুষের শান্তি কোথায়? কিভাবে সেই জায়গায় পৌঁছাবে তারা? এই সব প্রশ্ন-উত্তর পর্ব চলতে চলতে এবার শুরু হল কালী বন্দনা। অন্তরে মায়ের যে বন্দনাগুলি এলো সেগুলিই শোনালাম তাদের, আর আমার গতকালের উদ্যোগ স্বার্থক এই কারণে যে গান শেষে দেখলাম কন্যা মা অঝোর নয়নে কাদঁছেন। পূর্বের কিছু স্মৃতি মনে পড়ছে এবং ভাবছেন তাদের এই সুযোগ মিললে কি ভালো হত, এটাই আমার জয়। কারণ, আমি একজনের মধ্যে হলেও সেই দেবত্ব ভাবকে আবার জাগিয়ে তুলতে পেরেছি। গুরু কৃপা ছাড়া এটা অসম্ভব ছিল, আগামীদিনে আরো বড় আকারে এই উদ্যোগ নেওয়া হবে আরো বেশ কিছু ভক্তের জন্য। মায়ের কৃপায় সকলের মঙ্গল হোক এই প্রার্থনা করি।
অনুষ্ঠানের মাঝে কিছু ছবি তুলে দিল আমার এক শিষ্য এবং সব শেষে আমার লেখা “অন্তরের বাসুদেব” গ্রন্থটি তুলে দিলাম রমা মাকে ( সাধক বাসুদেবের স্নেহধন্য সন্তান এবং বাসুদেব মিশন কলকাতার সম্পাদক শ্রী সত্যনারায়ণ মুখার্জির কন্যা)।
~ সোমানন্দ নাথ
Read in English
I used to hear from Gurudev that in this age of Kali Yuga, people wander restlessly in search of spiritual peace. Yet many do not know where to go to attain that true peace. Therefore, my revered Shrinath would say: Offer peace to their hearts through the resonance of melody. For the simplest path of spiritual practice is sound — Nada (sound) itself is Brahman. In the discipline of sacred music, He resides, and through that practice He remains within the seeker for a lifetime. Even the revered seeker Srimat Basudev Paramahamsa awakened that transcendental peace and true consciousness among people by taking refuge in that very melody.
From childhood, I was blessed with the association of many accomplished souls — the legendary composer Sri Jatileswar Mukhopadhyay, composer Suprakash Chaki, Acharya Jayanta Sarkar, Pandit Shyamal Lahiri, and Pandit Shyamal Ghosh. Each of them bestowed upon me nectar-like wisdom which I continue to imbibe even today.
One day, the affection-blessed daughter of Basudev Baba, whom I revere as Mother, said to me, “Look once at people who seem to have everything, yet feel as though they have nothing. They possess wealth, resources, and worldly comforts, yet their minds do not find peace. Is there anything that can be done for them?”
I replied that such devotees need self-purification — reflection on divine events combined with the resonance of sacred melody. Even if only for a short while, they would experience that peace, and it would remain with them for a long time. Thus began “Atmashuddhi” (Self-Purification).
Yesterday evening marked the first day of that initiative. Though it began in a very small and brief form, I believe that one day it will grow into a mighty tree. The program began with Guru Vandana. Then followed discussions — where is peace? How can one reach that state? As the dialogue unfolded, we moved into Kali Vandana. Whatever hymns to the Divine Mother arose in my heart, I offered them to the gathering.
My effort yesterday felt fulfilled when, at the end of the song, I saw Mother weeping in silent tears. She was remembering moments from the past and perhaps thinking how wonderful it would have been had others received such an opportunity. That, to me, was victory — because even within one person, I was able to rekindle that sense of divinity. Without the Guru’s grace, this would have been impossible.
In the coming days, this initiative will expand on a larger scale for many more devotees. I pray for the welfare of all by the grace of the Divine Mother.
During the event, one of my disciples took some photographs. At the end, I presented my book “Antorer Basudev” (The Basudev Within) to Rama Ma — the beloved daughter of seeker Basudev and daughter of Sri Satyanarayan Mukherjee, editor of Basudev Mission Kolkata.