28 Jan গুরুই ব্রহ্মরূপী নারায়ণ
শাস্ত্রে বর্ণিত গুরু শ্লোকে আমরা আমাদের শ্রীশ্রী গুরুদেবকে ব্রহ্মস্বরূপ বলে বন্দনা করি। তিনিই ত্রিদেব, আবার তিনিই শক্তিস্বরূপে যোগমায়া। গুরু ভিন্ন জীবের মুক্তির কোনো পথ নাই, তিনিই পারেন জীবের মুক্তির পথ বলতে। আমাদের অন্তরে যে পারমার্থিক লেলিহান শিখা সুপ্ত ভাবে রয়েছে, গুরুই পারেন সেই শিখাকে জাগিয়ে তুলতে, মানবকে মহাপুরুষে পরিণত করতে।
এক কবি বলছেন, “জাগো যোগমায়া জাগো মৃন্ময়ী, চিন্ময়ীরূপে জাগো…” অর্থাৎ এখানে তিনি স্বয়ং মাকে জাগতে বলছেন চিন্ময়ীরূপে। তবে এ আমার বিশ্বাস যে, আমরা যদি সঠিক ভাবে অন্তর থেকে জাগতে পারি তবেই মা জাগবেন, কারণ মা তো আমাদের অন্তরে বিরাজমান। আর সেই জাগাতে একমাত্র গুরুই পারেন।
গুরুই যে আদি ব্রহ্মস্বরূপ, তিনিই যে মানবের আদি অন্ত সবেতেই বিরাজমান তা আলাদা করে আর প্রমাণ করার প্রয়োজন নেই। তিনিই সচ্চিদানন্দ পুরুষ, যার ছত্রছায়ায় আমরা অনন্ত আনন্দ পাই, পাই নিরবিচ্ছিন্ন শান্তি।
সমগ্র জগতই ব্রহ্মময়, এ কথা স্বয়ং শিবস্বরূপ শঙ্করাচার্য ভগবান বলেছেন। তাহলে, গুরু তো এই জগতে সর্বত্র বিরাজমান। আমরা অনেকেই, গুরুর অগচরে তাঁকে নিয়ে আলোচনা করি, তার কর্ম নিয়ে আলোচনা করি আর ভাবি তিনি তো শুনতে পারছেন না। কিন্তু এটাই আমাদের অচৈতন্য যে, আমরা ভুলে গেছি সমগ্র জগতই তিনি রয়েছেন, কারণ তিনিই তো ব্রহ্ম।
এই জগত সংসারে ব্রহ্মা, বিষ্ণু এবং শিব কেউই আলাদা নন। যিনি এই জগত তৈরি করছেন, তিনিই এই জগতকে রক্ষা করছেন আবার প্রয়োজনে তিনিই তাকে সংহার করছেন। অর্থাৎ এই ব্রহ্ম কখনও ব্রহ্মারূপে জগৎ তৈরি করছেন আবার নারায়নরূপে জগতকে পালন করছেন এবং আশুতোষরূপে প্রলয় নিয়ে আসছেন। কারণ জগতের সমগ্র বস্তুই সৃষ্টি হয় আবার সময় হলে ধ্বংস হয়। আর ব্রহ্মই যখন ত্রিদেব রূপে আমাদের মাঝে বিরাজমান তাই গুরুই ত্রিদেবের সমাহার। তাঁর মধ্যেই আমাদের মতন সাধারণ মানুষের মধ্যে সঠিক বীজ রোপণ করে আমাদের জমিকে উর্বর করছেন আবার সেই জমিকে কিভাবে আরো উর্বর করতে হবে তার সঠিক পদ্ধতি বলছেন। আবার প্রয়োজনে সেই জমির প্রয়োজন ফুরিয়ে গেলে সেই জমিকে বিনষ্ট করে নতুন জমির সন্ধান দিচ্ছেন। তাই গুরুই পরমব্রহ্মস্বরূপ, তিনিই আমাদের আদি দেবতা। তাঁর শ্রীচরণে সঠিক বন্দনা করতে পারলেই জীবের মুক্তির পথ পাওয়া সম্ভব এবং সঠিক মুক্তি পেলেই অন্তরে জাগবে আত্মবোধ।
~ সোমানন্দ নাথ
Read in English
In the Guru-sloka described in the scriptures, we venerate our revered Gurudeva as the very embodiment of Brahman. He alone is the Trinity, and He alone, in the form of Śakti, is Yogamāyā. There is no path to liberation for a living being without the Guru; only the Guru can reveal the path of liberation to the soul. The divine, ultimate flame that lies dormant within our hearts—the Guru alone can awaken that flame and transform a human being into a Mahāpuruṣa (great soul).
A poet says: “Awaken, O Yogamāyā, awaken, O Mother of clay; awaken in the form of pure consciousness…”
Here, the poet calls upon the Mother herself to awaken as Chaitanya (pure consciousness). Yet, it is my belief that only when we awaken sincerely from within will the Mother awaken, because the Mother resides within our hearts. And only the Guru has the power to awaken us in this way.
That the Guru is the primordial form of Brahman, and that He dwells from the beginning to the end of human existence, needs no further proof. He is the Sat–Chit–Ānanda Puruṣa, under whose shelter we experience infinite bliss and uninterrupted peace.
That the entire universe is filled with Brahman has been proclaimed by Śaṅkarācārya Bhagavān himself, the embodiment of Śiva. Therefore, the Guru is present everywhere in this world. Many of us speak about the Guru behind His back, discuss His actions, and assume that He cannot hear us. This is our ignorance, for we have forgotten that He pervades the entire universe—because He himself is Brahman.
In this worldly existence, Brahmā, Viṣṇu, and Siva are not separate. The One who creates the world also protects it, and when necessary, dissolves it. Thus, Brahman creates the universe as Brahmā, sustains it as Narayaṇa, and brings dissolution as Asutoṣa (Siva). Everything in this world is created, and in time, everything is destroyed. Since Brahman abides among us in the form of the Trinity, the Guru is the very synthesis of the Trimūrti.
Within Him, He sows the right seeds in the soil of ordinary human beings like us, making that soil fertile. He teaches us the correct methods to make it even more fertile. And when necessary—when that field has exhausted its purpose—He destroys it and guides us toward a new field. Therefore, the Guru is the supreme form of Parabrahman; He is our primal deity. By offering true devotion at His sacred feet, the path of liberation becomes attainable. And when true liberation is attained, self-realization awakens within the heart.